1. admin@bangladeshbulletin24.com : admin :
সদ্য নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারকে সংবর্ধনা  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সদ্য নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারকে সংবর্ধনা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ২৪২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আব্দুল্লাহ আল কায়সার হাসনাত কে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মেঘনা শিল্প নগরী স্কুল মাঠে এ গণসংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল্লাহ আল কায়সার, মাদক চাঁদাবাজ ও ভূমিদস্যুদের সতর্ক করে বলেন, আওয়ামী লীগে কোনো ভূমিদস্যু, চাঁদাবাজ ও মাদক কারবারি এবং সন্ত্রাসীদের জায়গা হবে না। ইতোমধ্যেই তাদের নামের লিষ্ট করা হচ্ছে। হঠাৎ করেই দেখবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়ে গেছে।

তিনি বলেন,বিগত ১০ বছরে পিছিয়ে পড়া সোনারগাঁকে আগামী ৫ বছরের মধ্যে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে। আপনারা আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। এখন আমার দায়িত্ব আপনাদেও সুখে শান্তিতে রাখা ও অবকাঠামো উন্নয়ন করা।

সংবর্ধনা অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরুজ্জামান মোল্লা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ডা: আতিকুল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ আহামেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা