1. admin@bangladeshbulletin24.com : admin :
সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু  - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৯১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাস স্ট্যান্ড এলাকায় সড়ক দূর্ঘটনায় মাইনউদ্দিন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) রাত পোনে ৮ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

এসময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত মাইনউদ্দিন কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার মনিরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দড়িকান্দি বাসট্যান্ড এলাকায় রাত পোনে ৮ টার দিকে একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল ৩০-২৪২৯) নিয়ে ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলো মোটরসাইকেল আরোহী মাইনউদ্দিন। এসময় দ্রুতগামী একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালক রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বলেন, নিহতের লাশ ও তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা