1. admin@bangladeshbulletin24.com : admin :
শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে কৃষক শ্রমিক পার্টির শ্রদ্ধা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে কৃষক শ্রমিক পার্টির শ্রদ্ধা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৯৩ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ-অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে কৃষক শ্রমিক পার্টির সভাপতি সিরাজুল হক ও মহাসচিব এ এস এম রাজিয়া সুলতানা রত্না সোলায়মানসহ কৃষক শ্রমিক পার্টির সর্বস্তরে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ।

গতকাল সকাল ৯টার দিকে কৃষক শ্রমিক পার্টির সভাপতি সিরাজুল হক ও মহাসচিব এ এস এম রাজিয়া সুলতানা রত্না সোলায়মানের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী শ্রদ্ধা নিবেদন করেন।

শেরে বাংলা এ কে ফজলুল হক এর মাজারে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

পরে এ এস এম রাজিয়া সুলতানা রত্না সোলায়মানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক পার্টির সভাপতি সিরাজুল হক।

এসময় শেরে বাংলা এ কে ফজলুল হকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন,রাজনীতিতে শেরে বাংলা ফজলুল হকের আদর্শ অনুসরণ ও অনুকরণ করার মধ্যদিয়ে কৃষক ও শ্রমজীবী মানুষের অর্থনীতির মুক্তি আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে এ এস এম রাজিয়া সুলতানা রত্না সোলায়মান বলেন, ঐতিহাসিকভাবে এ উপমহাদেশে রয়েল বেঙ্গল টাইগার শেরে বাংলা এ কে ফজলুল হক তিনি কৃষকের নেতা এদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে অগ্রণী ভূমিকা পালন করেন। আজকে এই মহান ব্যক্তির প্রতি এদেশের দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলগুলো তার আদর্শকে লালন ও পালন করার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাই। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শেরে বাংলা এ কে ফজলুল হকের আদর্শের বিকল্প নাই। আমি শেরে বাংলা এ কে ফজলুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

এসময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা