1. admin@bangladeshbulletin24.com : admin :
শেখ হাসিনা সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করে কালামের নৌকায় ভোট প্রার্থনা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

শেখ হাসিনা সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করে কালামের নৌকায় ভোট প্রার্থনা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৭৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ– মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের লিফলেট বিতরণের মাধ্যমে নৌকার পক্ষে প্রচার চালাচ্ছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান কালাম।

শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এক যোগে ২০০টি মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত ১৫ বছরের উন্নয়নের লিফলেট জনগনের মাঝে বিতরণ করেন তিনি ও তার নেতাকর্মীরা ।

লিফলেট বিতরণ কালে বিভিন্ন পথ সভায় মাহফুজুর রহমান কালাম বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য উন্নয়ন। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনা যাকে নৌকা উপহার দিবেন সকল ভেদাভেদ ভূলে আমরা তার হয়ে কাজ করবো বলেও অঙ্গিকার ব্যক্ত করেন।

এ সময় পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, আওয়ামীলীগ নেতা মানিক, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী সাবিকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা