1. admin@bangladeshbulletin24.com : admin :
শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছেন-মাহফুজুর রহমান কালাম - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছেন–মাহফুজুর রহমান কালাম

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৮৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান ১নং সদস্য মাহফুজুর রহমান কালাম বলেন,বিএনপি ও জাপা সরকার খুনিদের মদদ দিয়েছে। খুনের লাভ দিয়েছে এবং দেশের মানুষকে শোষণ করেছে। তাদের এই রাজনীতি বন্ধ করেছেন শেখ হাসিনা। তিনিই বাংলাদেশে উন্নয়নের রাজনীতি নিয়ে এসেছেন। উন্নয়নের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে পৌরসভায় অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (যাদুঘর) গেট সংলগ্ন চামেলী ভিলায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ১৫ বছরের উন্নয়ন কার্যক্রমের প্রচার ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি বলেন শেখ হাসিনা যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন ও এইট লেনের রাস্তা করেছেন। তিনি বা তার দল ক্ষমতায় থাকলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। এই আস্থা আমাদের রাখতে হবে।তাই আগামীতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে চাই।

মতবিনিময় সভায় পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাছুম চৌধুরীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম,সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, জামপুর ইউপির সাবেক চেয়ারম্যান হামিম শিকদার শিপলু, নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন,উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ,সাংস্কৃতিক সম্পাদক আজিজুল ইসলাম মুকুল, সদস্য শামসুজ্জামান শামসু, উপজেলা চালক লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাবেক শ্রমিক লীগের সভাপতি মোখলেছুর রহমান, আওয়ামীলীগ নেতা সুরুজ্জামান প্রধান, করিম আহমেদ সহ আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা