1. admin@bangladeshbulletin24.com : admin :
শেখ হাসিনার উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে সারাদেশে বিএনপি নৈরাজ্য,অগ্নি সংযোগ করছে-ইঞ্জিঃ মাসুম - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

শেখ হাসিনার উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে সারাদেশে বিএনপি নৈরাজ্য,অগ্নি সংযোগ করছে-ইঞ্জিঃ মাসুম

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২০৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ– দেশব্যাপী বিএনপি ও জামায়াতের হত্যাকান্ড, নৈরাজ্য, আগুন-সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ।

রোববার সকালে সোনারগাঁ উপজেলা আ’লীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে পিরোজপুর ইউপির মেঘনা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত আ’লীগ পার্টি অফিসের সামনে এ প্রতিবাদ সমাবেশ করা হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

এসময় প্রধান অতিথি বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন,সোনারগাঁয়ে বিএনপিকে আর ছাড় দিবনা,আগামী নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে থাকব, আমরা রাজপথ থেকেই সৃষ্টি হয়েছি, রাজপথ আ’লীগের দখলে ছিলো, দখলে আছে, আগামীতেও আ’লীগের নেতৃবৃন্দের দখলে রাজপথ থাকবে।

তিনি বলেন, সোনারগাঁও থানা আওয়ামী লীগ কারো রক্তচক্ষু ভয় পায়না, আমরা বঙ্গবন্ধুর পক্ষের দল, আমরা স্বাধীনতার পক্ষের দল। আমরা জামাত বা বিএনপি মতো কোন অপশক্তির দল না ।

বিএনপিকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, শান্তিতে ব্যবসা বানিজ্য করছেন, শান্তিতে করেন। আপনাদের কোন কর্মসূচিতে কোন বাধার সৃষ্টি করছিনা, আমরা গঠনতন্ত্রে বিশ্বাসী । যদি আর কোন ধরনের অপশক্তি ও ষড়যন্ত্রের চেষ্টা করেন তাহলে বাসায় থাকাও আপনাদের বন্ধ হয়ে যাবে।শেখ হাসিনার উন্নয়ন কে বাঁধাগ্রস্ত করতে সারা দেশে বিএনপি নৈরাজ্য, অগ্নি সংযোগ ও ষড়যন্ত্র করছে।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে,তাই আপনারা সজাগ থাকুন,এদেশে জ্বালাও পোড়াও কোন কর্মসূচি হতে দেবো না।

এসময় আরোও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসরিন সুলতানা ঝরা, সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,সদস্য শামসুজ্জামান শামসু, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি, সোহেল রানা, আওয়ামীলীগ নেতা আলী আকবর মেম্বার, নেকবর হোসেন নাহিদ, মোশাররফ মেম্বার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, আবু সাঈদসহ আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা