1. admin@bangladeshbulletin24.com : admin :
শম্ভুপুরা ইউনিয়ন সম্মেলনে আ'লীগ কর্মীদের মারধরের ঘটনায় মামলা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

শম্ভুপুরা ইউনিয়ন সম্মেলনে আ’লীগ কর্মীদের মারধরের ঘটনায় মামলা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৫৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আ’লীগের কর্মী সম্মেলনে নেতা কর্মীদের উপর মোল্লাবাহিনীর সন্ত্রাসী হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গত ২৮ জানুয়ারী রাতে মামলাটি নথিভুক্ত করা হয়। উল্লেখ্য গত বুধবার ২৫ (জানুয়ারি) বিকালে উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন এলাহীনগর ঈদগাহ্ মাঠে শম্ভুপুরা ইউনিয়ন আ’লীগের কর্মী সম্মেলন চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় শম্ভুপুরা ইউনিয়নের নবীনগর এলাকার আবু বক্কর সিদ্দিক মোল্লাকে ১নং আসামী এবং ২২ জন সহ আরো অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে  আসামী করে মামলাটি দায়ের করা হয়।

জানা যায়, কর্মী সম্মেলনে উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মোল্লা ও সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অর্ধশত কর্মী সমর্থক আহত হয়।

কর্মী সম্মেলনে ইউনিয়ন আ’ লীগের সভাপতি তার স্বাগত বক্তব্যে উক্ত ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিনকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে আবু বক্কর সিদ্দিক মোল্লার সমর্থকরা নাসির উদ্দিন সমর্থকদের উপর অতর্কিত হামলা চালালে ৫০ জনের মতো গুরতর আহত হয়। গুরুতর আহত কর্মী সমর্থকদের মধ্যে ৫/৬ জনের অবস্থা আশঙ্কাজনক হ আশায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়

 

এ বিষয়ে নাসির উদ্দিন জানান,শম্ভুপুরা ইউনিয়ন আ’লীগের কর্মী সম্মেলনে আবু বক্কর সিদ্দিক মোল্লার উস্কানিমূলক বক্তব্যে ও তার নির্দেশে পরিকল্পিতভাবে আমার নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়।

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.শামসুল ইসলাম ভূঁইয়া জানান, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক মোল্লার উস্কানিমূলক বক্তব্যের কারনে ঐদিন নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তখনই আমরা কর্মী সম্মেলন স্থগিত করি এবং কর্মী সম্মেলনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা