1. admin@bangladeshbulletin24.com : admin :
র‍্যাবের অভিযানে সোনারগাঁয়ে বিপুল মাদকসহ আটক ২, রূপগঞ্জে ম্যাগাজিন-গুলি উদ্ধার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

র‍্যাবের অভিযানে সোনারগাঁয়ে বিপুল মাদকসহ আটক ২, রূপগঞ্জে ম্যাগাজিন-গুলি উদ্ধার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ মাস আগে
  • ১২৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে র‍্যাব-১১র অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।একই দিনে পৃথক অভিযানে রূপগঞ্জ থেকে ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১র একটি আভিযানিক দল  ৪ এপ্রিল ২০২৬ ভোররাত সাড়ে ৪টার দিকে সোনারগাঁ থানার চেঙ্গাইল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১,০২৩ বোতল ফেনসিডিল, স্কাফ, ২৬ কেজি গাঁজা এবং এক বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটকৃতরা হলেন— ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ভন্ডবাসা এলাকার মৃত ওয়াদুদ মোল্লার ছেলে সুজন মোল্লা (২১) এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বাসটেকি এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে জাবেদ (৩৫)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।

তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ ঢাকার আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

এদিকে একই দিন রাত ২টার দিকে রূপগঞ্জ থানার মাসুমপুর এলাকায় পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তলের ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া উদ্ধারকৃত অস্ত্রাংশ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা