1. admin@bangladeshbulletin24.com : admin :
রূপগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট, মা-ভাই আহত - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

রূপগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট, মা-ভাই আহত

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১২৮ বার পঠিত

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক নওরোজ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি শরীফ ভুইয়ার জাঙ্গীর গ্রামের বাড়িতে গত ২৪ মার্চ শুক্রবার সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে ।গতকাল২৫ মার্চ পাঁচজনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে । মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও পূর্ব শত্রুতার জের ধরে ১০/১২ জনের একদল সন্ত্রাসী রামদা,ছুরি,হকিস্টিক,কুড়াল, এসএসপাইপ সহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা নগদ টাকা,স্বর্ণালংকার সহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিক শরীফ ভুইঁয়ার মা জাহানারা বেগম (৫০) ও ছোট ভাই রাকিবুল ইসলামকে (২৪) রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই সময় সাংবাদিক শরীফ বাড়িতে ছিলেন না।এ ঘটনায় মোঃ শরীফ ভূইয়া বাদী হয়ে জাঙ্গীর গ্রামের মাসুদ(৩৬), সোহেল(৪০), আব্দুর রউফ(৪২), মোবারক(৪৬), নুরু মিয়াকে(৪৪) আসামী করেরূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন,মামলা রুজু করা হয়েছে । আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা