1. admin@bangladeshbulletin24.com : admin :
রূপগঞ্জে গলাকাটা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

রূপগঞ্জে গলাকাটা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ৫৩ বার পঠিত

রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ)  প্রতিনিধি-নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহর থেকে এক অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

সোমবার (৬ জানুয়ারী)  সকালে উপজেলার পূর্বাচল ৫ নং সেক্টরের গুতিয়াবো এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গত কয়েকদিন ধরেই পূর্বাচল থেকে একের পর এক লাশ পাওয়া যাচ্ছে। এর ফলে অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে পূর্বাচল এলাকাটি।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, সোমবার সকাল ৮ টার দিকে পূর্বাচল উপশহর ৫ নং সেক্টর গুতিয়াব এলাকায় গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে অজ্ঞাত নারীর গলা কাটা লাশ উদ্ধার করে।

তিনি জানান, ঘটনাস্থল থেকে গলাকাটায় ব্যবহৃত দুটি ছুড়ি জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে ছুড়ি দুটি নারীর গলা কাটায় ব্যবহৃত হয়েছে। এখনো লাশের নাম পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। পু্লিশ লাশের নাম পরিচয় জানার চেষ্টা করছে করছে বলেও জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা