1. admin@bangladeshbulletin24.com : admin :
রুপগঞ্জে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

রুপগঞ্জে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ৫৭ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ-দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ ও দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক শফিকুল ইসলাম মীরের ওপর হামলা, নির্যাতন, গুলিবর্ষণের প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সোনারগাঁয়ের স্থানীয় সাংবাদিকরা।

গতকাল মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সোনারগাঁয়ে কর্মরত স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে গণমাধ্যম।আর এই গণমাধ্যম কর্মীরা এখন দেশে সবচেয়ে অনিরাপদ। আপনারা জানেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাংবাদিকরা আজ চরম নিরাপত্তানহীনতায় ভুগছেন। রূপগঞ্জে এখনো সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি জবরদখল, নৈরাজ্য করা হচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার  ও তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে হবে। এছাড়াও সোনারগাঁয়ে যে সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মুলুক মামলা দায়ের করা হয়েছে তা অনতিবিলম্বে প্রত্যাহারের আহবান জানানো হয়।  অন্যথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, সংবাদ প্রকাশ করায় গত ১৭ নভেম্বর দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের ওপর হামলা ও গত ১ ডিসেম্বর তার বাড়িতে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে।

গত ২৯ নভেম্বর দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।

এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে একাধিকবার অভিযান চালানো হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা