1. admin@bangladeshbulletin24.com : admin :
রুপগঞ্জে নাম মাত্র এমপি থাকলেও তার ছেলেই এমপিত্ব চালায় -ডন সেলিম - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

রুপগঞ্জে নাম মাত্র এমপি থাকলেও তার ছেলেই এমপিত্ব চালায় –ডন সেলিম

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৭৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী নামে মাত্র এমপি থাকলেও তার ছেলে পাপ্পা গাজী বাবার এমপিত্ব চালায় বলে মন্তব্য করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী গরীব এর ডন খ্যাত সেলিম প্রধান ।

সোমবার বিকেলে উপজেলার ভুলতা এলাকায় রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রূপগঞ্জে নামে এমপি গোলাম দস্তগীর গাজী, তিনি থাকলেও তার ছেলে এমপিত্ব চালায়। এই রূপগঞ্জ চালায় পাপ্পা গাজী। বড় বড় রাম দা নিয়ে যায়। একারণে মানুষ ভয়ে তাদের বিরুদ্ধে কথা বলেনা। আমি স্পষ্ট করে বলবো, আমার দরজা সব সময় খোলা আছে। যদি আমার কোন কর্মী ও রূপগঞ্জবাসীর গায়ে একটা হাত পড়লে আমি সন্ত্রাসীদের ছাড়বো না।

এসময় এমপি গাজীকে অনুরোধ করে তিনি বলেন, ‘আপনার ছেলে পাপ্পা গাজী সহ পিএস ও এপিএস যারা আছেন তাদের বিচার করেন। সন্ত্রাসীপনা সহ অন্যায় কাজের সাথে যারা জড়িত থাকবে তাদের বিচার করুন।

গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু হোসেন আবুর সভাপতিত্বে ও খলিলুর রহমান খলিলের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগ প্রচার সম্পাদক আব্দুল জলিল,রূপগঞ্জ পরিবহন শ্রমিক লীগের সভাপতি ওয়াদুদ মিয়া প্রমুখ।

আলোচনা সভায় তিনি অফিসিয়ালি নির্বাচন করার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত মাঠে থাকার আহবান জানান ও সহস্রাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা