1. admin@bangladeshbulletin24.com : admin :
রুপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,ভ্রাম্যমান আদালতের জরিমানা - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

রুপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,ভ্রাম্যমান আদালতের জরিমানা

Md Nur Nabi Joney
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১১৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের রুপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার(১০ ফেব্রুয়ারী)  সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল ও রুপসী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় মোবাইল কোর্টের মাধ্যমে ০৩ টি স্পটে প্রায় ৩ কিলোমিটার জুড়ে আনুমানিক ছয়শত টি বাড়ির প্রায় ১৫০০ টি আবাসিক চুলা, এবং ০১ টি ৭৮৬ মেগা বুস্টার নামক কয়েল ফ্যাক্টরির সংযোগ বিচ্ছিন্ন ও কয়েল ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ।

উচ্ছেদ কার্যক্রমে পুরো বিতরণ লাইন এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করে জব্দ করা হয়। প্রতিটি সংযোগ উৎস পয়েন্ট থেকে কিলিং/ক্যাপিং পদ্ধতিতে বন্ধ করা হয়।

এসময় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানান, রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে। যেসব এলাকায় এ ধরনের অবৈধ সংযোগের সন্ধান পাওয়া যাবে, তা দ্রুত বিচ্ছিন্ন করার পদক্ষেপ নেওয়া হবে। এছারাও নাগরিকদের অবৈধ গ্যাস সংযোগ না নেওয়ার জন্য সচেতন থাকার অনুরোধ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা