1. admin@bangladeshbulletin24.com : admin :
রাজনৈতিক মামলা,হামলা দিয়ে কাউকে হয়রানি করিনি, করিনি কারো জমি দখল, ব্যাপক উন্নয়ন করেছি-এমপি খোকা  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

রাজনৈতিক মামলা,হামলা দিয়ে কাউকে হয়রানি করিনি, করিনি কারো জমি দখল, ব্যাপক উন্নয়ন করেছি–এমপি খোকা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৬৮ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন সোনারগাঁ উপজেলায় চলমান ১০ বছরে আমি আপনাদের খাদেম হিসেবে কাজ করেছি,জনগণকে সুখ,শান্তিতে রাখার চেষ্টা করেছি, আমার চলমান ১০ টি বছরে সোনারগাঁয়ে কোন রাজনৈতিক মামলা হামলা দিয়ে কাউকে হয়রানি করিনি, কারো জমি দখল করিনি, সকল দলের সহবস্থান ছিল, আমি স্বাধীনতার স্বপক্ষের সকল ভালো মানুষদের নিয়ে উন্নয়ন করেছি।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপির সহযোগিতায় ব্যপক উন্নয়ন করেছি, নিজের লোভ লালসা বিসর্জন দিয়ে উন্নয়ন করেছি তারপর কিছু কাজ করোনাকালীল সময় সরকারি বরাদ্দ বন্ধ থাকার জন্য কিছু কাজ পিছিয়ে গেছে আগামীতে আল্লাহ পাক চাইলে আপনাদের দোয়ায় পূর্ণরায় নির্বাচিত হয়ে সকল অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ। এ জন্য আপনারা সবাই দোয়া করবেন।

শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় সংসদ সদস্য কার্যালয়ে জাতীয় পার্টি শম্ভুপুরা ইউনিয়নের সম্মেলন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ মনির হোসেন তোতার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন  জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল ,জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাতীয় মহিলা পার্টির সোনারগাঁ উপজেলা আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না, সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, জাতীয় পার্টির শম্ভুপুরা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কবির,সহ-সভাপতি সাবেদ আলী মেম্বার, মোঃ ইকবাল হোসেন মেম্বার, আবু ছিদ্দিক মাষ্টার, রিপন মেম্বার, মেসবাহউদ্দিন মেম্বার, দিল মোহাম্মদ মেম্বার,গাজী সালেক, নুরুজ্জামান, মোশাররফ হোসেন প্রধান সুরুজ্জামান মাষ্টার, নুরুল হক সরকার, শারমিন মেম্বার, মনিকা আক্তার মেম্বার, শাহিদা বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা