1. admin@bangladeshbulletin24.com : admin :
যুবদল নেতা কে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা,প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

যুবদল নেতা কে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা,প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৭৯ বার পঠিত
oplus_1024

জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী।

বুধবার(২২ জানুয়ারী) বিকেলে ভুক্তভোগী ব্যবসায়ী আনোয়ার হোসেন ও বিএনপি নেতা গোলজার হোসেন এ মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদ জানিয়ে স্থানীয় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন।

এসময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, আমি এ.এন.জেড টেক্সটাইল মিলের স্বত্বাধিকারী, আমি যুবদল নেতা আশরাফ ভূইয়াকে চাঁদা না দেয়ায় আমার বিরুদ্ধে ও বিএনপি নেতা গোলজার হোসেনসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে যুবদল নেতা এমদাদুল হক দিপু।

তিনি বলেন, আমি উপজেলার জামপুরে গত বছর একটি জমি ক্রয় করে একটি টেক্সটাইল মিলের নির্মাণ কাজ শুরু করি৷  কিন্তু ৫ আগষ্টের পর স্থানীয় কথিত যুবদল নেতা আশরাফ ভূইয়ার নেতৃত্বে দিপু ও মুসা ২৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল। চাঁদা না দেয়ায় গত ১৫ জানুয়ারি আশরাফ ভূইয়ার নেতৃত্বে ১০০-২০০ সন্ত্রাসীদের নিয়ে নির্মাণাধীন কাজে বাঁধা দিয়ে ১ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় । বিভিন্ন সংবাদ মাধ্যমে এসব সংবাদ প্রকাশ করা হয়েছে। যার পরিপেক্ষিতে কোর্টে মামলা দায়ের করি। তারা আমার মালামাল লুট করে এখন তারাই আমাদের নামে মিথ্যে চাঁদাবাজির মামলা দিয়েছে। আমি প্রশাসনসহ বিএনপির কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবী জানাই।

বিএনপি নেতা গোলজার হোসেন জানান, আমি কখনো এলাকায় কোনো খারাপ কাজে সম্পৃক্ত নই। আমার এলাকায় হওয়ায় ভুক্তভোগী ব্যবসায়ী  আনোয়ার হোসেন আমার কাছে এসে সহযোগিতা চায়। আমি তখন সাংবাদিকদের বিষয়টি অবগত করলে তারা সরেজমিনে পর্যবেক্ষণ ও তথ্যানুযায়ী সংবাদ প্রকাশ করে। এর পরে গত কাল যুবদল নেতা আশরাফ ভূইয়ার সহচোর উপজেলার জামপুর ইউনিয়নের যুবদলের সভাপতি দিপু কোর্টে ৫০ লাখ টাকার চাঁদাবাজির মামলা দায়ের করে। আমি এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

অভিযুক্ত উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভুইয়া বলেন,নির্মাণাধীন জায়গাটি আমার বন্ধু যুবদল নেতা দিপুর। আনোয়ার হোসেন জোড় করে দখল করে রেখেছে৷ আমাদের নামে মামলা দেয়ায় তার পরিপ্রেক্ষিতে আমরাও মামলা দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা