1. admin@bangladeshbulletin24.com : admin :
যানজট নিরসনে সোনারাগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

যানজট নিরসনে সোনারাগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ মাস আগে
  • ১৩৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

রমজান উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে যানজট নিরসনে উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রোববার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ উচ্ছেদ কার্যক্রমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান।

উচ্ছেদ কার্যক্রম পরিচালনাকালে মুসা নামে এক তরমুজ ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বৈশাখী রেস্তোরাঁকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়। এসময় রাস্তার ওপর থাকা ভাসমান ভ্যান, দোকান, টেবিল অপসারণ করা হয়।

উচ্ছেদ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন,ভূমি সহকারী পেশকার আতাউর রহমানসহ সোনারগাঁ থানা পুলিশ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও নিম্নমানের খাবার বিক্রি করায় বৈশাখি রেস্তোরাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৫ হাজার ও দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা এক তরমুজ ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা