1. admin@bangladeshbulletin24.com : admin :
যাত্রীবাহী বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত-৩ - বাংলাদেশ বুলেটিন ২৪ %
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

যাত্রীবাহী বাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত-৩

মোঃ পাভেল
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১২০ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুরে যাত্রীবাহী বাসের সাথে অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে নারী ও শিশু সহ ৩ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারী)  সন্ধায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর সেতুর ঢালে এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,রংপুর জেলার পীরগাছা থানার সুকান পুকুর এলাকার আব্দুল ওহাবের ছেলে আনিসুর রহমান(২৩) সে পেশায় একজন অটোরিকসা চালক,যাত্রী কাকুলী আক্তার(৩৫) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার পশ্চিম সীচা এলাকার আসরাফুলের স্ত্রী ও তার শিশু পুত্র আরিয়ান রাফি(৫)।

নিহত কাকুলীর মা ফজরা বেগম ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধায় চিটাগংরোড থেকে অটোরিকশায় চড়ে কাঁচপুর সেতুর ওপর দিয়ে ওল্টো পথে কাচঁপুর আসার পথে হিমালয় নামের যাত্রবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও শিশুসহ দুই যাত্রী নিহত হয়।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ জানান,উল্টোপথে অটোরিকশা আসার সময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই অটোচালকসহ ৩ জন নিহত হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে, দূর্ঘটনায় কবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা