1. admin@bangladeshbulletin24.com : admin :
মোবারক হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে সোনারগাঁয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও গনভোজ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

মোবারক হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে সোনারগাঁয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও গনভোজ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৯৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-বীর মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেন স্মৃতি সংসদের আয়োজনে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য এরফান হোসেন দীপ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন, সোনারগাঁ ডিগ্রি কলেজের সাবেক ভিপি সাইফুল ইসলাম বাবু।

এ সময় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার আনোয়ার আলী,জহির,মজিবুর রহমান, সাবেক মহিলা মেম্বার জিয়াছমিন, জেলা যুবলীগ নেতা আরমান মাহমুদ,আলী হোসেন,শাহজালাল,রাসেল, সোনারগাঁ উপজেলা চালক লীগের সভাপতি আনোয়ার হোসেন, মনির হোসেন,রেজাউদ্দিন প্রধান,ইদ্রিস আলী, সামসুল ইসলাম,সাবেক শেখ রাসেল শিশুকিশোর পরিষদের সভাপতি নাহিদুল ইসলাম খোকন,ছাত্রলীগ নেতা কবির প্রধান,রেদোয়ান, তপু,শান্তসহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের স্মরণে দোয়া কামনা শেষে রান্না করা (খিচুড়ি) খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা