
নিজস্ব প্রতিবেদকঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (পহেলা আগস্ট) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃরা হলোঃ- আবুল কালাম আজাদ (৩৬), পিতা: বাবুল মিয়া, গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া এলাকায় এবং সবুজ (২৯), পিতা: হারুন অর রশিদ, গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আনন্দপুর এলাকায়।
র্যাব-১১ক্যাপ্টেন অফস অফিসার রওনক এরফান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। পরে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালালে দুই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। তাদের আটক করে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টার বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।