1. admin@bangladeshbulletin24.com : admin :
মোগরাপাড়া ১ নং ওয়ার্ডে মশক নিধনের উদ্বোধন - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

মোগরাপাড়া ১ নং ওয়ার্ডে মশক নিধনের উদ্বোধন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৯ মাস আগে
  • ১০৬ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মশক নিধনে মাঠে নেমেছেন ওই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উক্ত ওয়ার্ডে টানা তিন বারের নির্বাচিত মেম্বার মোঃ শিপন সরকার।

 

শুক্রবার ( ১৭ অক্টোবর ) বিকালে মোগড়াপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গোহাট্টা গ্রামে ফগিং মেশিন নিয়ে মশক নিধনের ঔষধ ছিটিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

 

এসময় মোঃ শিপন সরকার বলেন , মশক নিধন ও পরিচ্ছন্নতা আজ থেকে এই ১ নং ওয়ার্ডের গোহাট্টা গ্রাম থেকে কর্যক্রম শুরু হলো । পর্যায় ক্রমে ওয়ার্ডের প্রতিটি মহল্লা ও গ্রামে এই কার্যক্রম অব্যাহত থাকবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশার কামড় সংক্রান্ত রোগ মুক্ত পেতে আমাদের এই মশক নিধন কর্মসূচি অব্যাহত থাকবে। এই ওয়ার্ডে যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশার কামড় সংক্রান্ত রোগে কেউ এ রোগে আক্রান্ত না হন, সেজন্য সবাইকে সতর্কতা অবলম্বন করে নিজ নিজ বাড়িঘর পরিচ্ছন্ন রাখা ও সর্তক থাকার আহবান জানান তিনি। মশক নিধনের এই কার্যক্রম উদ্বোধনকালে এসময় গোহাট্টা গ্রাম সহ ১ নং ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা