
মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন এর নিজস্ব অর্থায়নে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ৯টায় উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ হয়।এসময় ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় সাড়ে তিন হাজার মানুষের মাঝে এ ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন এর এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে প্রশংসিত হয়েছে।
উপর সামগ্রী বিতরণকালে বৈদ্যেরবাজার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য উপস্থিত ছিলেন।এসময় তারা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে থেকে পুরো কার্যক্রমে সহযোগিতা করেন।
প্রতিটি পরিবারের জন্য প্রস্তুত করা ঈদ সামগ্রীর বস্তায় মোট ৯টি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়, যাতে করে দরিদ্র পরিবারগুলো ঈদের আনন্দ কিছুটা হলেও স্বস্তির সঙ্গে উপভোগ করতে পারে।
এ বিষয়ে চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতি বছরের মতো এবারও ঈদকে সামনে রেখে আমার ইউনিয়নের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যতদিন সামর্থ্য থাকবে ততদিন এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।
ঈদের আগে এমন সহায়তা পেয়ে উপকারভোগীরা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার এই উদ্যোগকে মানবিক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।