1. admin@bangladeshbulletin24.com : admin :
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সহযোগিতা নিয়ে ব্যাপক উন্নয়ন করেছি-এমপি খোকা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সহযোগিতা নিয়ে ব্যাপক উন্নয়ন করেছি–এমপি খোকা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৪২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, বলেছেন গত সাড়ে নয় বছর সোনারগাঁয়ে আমি আওয়ামীলীগসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সহযোগিতা নিয়ে ব্যপক উন্নয়ন করেছি। আজকে যারা বলেন, আমি শুধু আমার বরাদ্দকৃত অর্থ দিয়ে সামান্য কিছু উন্নয়ন করেছি, তাদের বলি ভাই আপনারা বিগত বছর ক্ষমতায় ছিলেন সোনারগাঁয়ে স্কুল ভবন করেছেন মাত্র ৫ টা, আমি মাননীয় শিক্ষা মন্ত্রীর কাছ থেকে বরাদ্দ এনেছি ৮৪ টি , আমি সোনারগাঁয়ে ৫৩ টি ছোট বড় ব্রিজ নির্মাণ করেছি, বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানার ভবন নির্মাণ করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি যা চেয়েছি সব দিয়েছেন।

সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেওয়ানউদ্দিন চুন্নুর সভাপতিত্বে ও ইউনিয়ন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক  সাইদুর রহমান সবুরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, আস্হাফিডের ব্যবস্হাপনা পরিচালক সাইফুল ইসলাম বাবু ,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ সভাপতি এম এ জামান, হাজী গরীবে নেওয়াজ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান বাবু, হাজী জাবেদ রায়হান জয়, বারদী ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আমীন হোসেন মেম্বার,জহিরুল ইসলাম মেম্বার,জাতীয় যুবসংহতি সোনারগাঁও উপজেলা আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু,সদস্য সচিব সিকান্দার আলী, রিয়াজ ফকির মেম্বার, আবুল কালাম মেম্বার, মনির মেম্বার, আনিসুজ্জামান আনিস, শাহীন মোল্লা, আনোয়ার হোসেন মেম্বার, মিনারা বেগম মেম্বার, হালিম মেম্নার,, মোস্তফা মেম্বার, জাতীয় যুবসংহতি নেতা সাইদুল ইসলাম, ইয়ামিন সুজন, রুবেল মাহমুদ আরিক,, জায়েদা আক্তার মেম্বারসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা শেষ বঙ্গবন্ধু ও  তার পরিবারসহ ১৫ই আগস্ট ও ২১শে আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা