1. admin@bangladeshbulletin24.com : admin :
মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১১৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ– নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ছোট কোরবানপুর (মাদলাপাড়া) এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ কে কেন্দ্র করে শাহজাহান (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

নিহত মাদক ব্যবসায়ী শাহজাহান একই এলাকার পার্শ্ববর্তী দুধঘাটা গ্রামের আল ইসলামের ছেলে। নিহতের মা রিনা বেগম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ছোট কোরবানপুর (মাদলাপাড়া) এলাকায় মাদক ব্যবসায়ী ইমরান ও বিজয়সহ ৬ থেকে ৭ জনের সন্ত্রাসী শাহজাহানকে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মোবাইল ফোনে তার বাড়ি থেকে তাকে ডেকে নেয়। পরে ছোট কোরবানপুর (মাদলাপাড়া) এলাকায় নিহত শাহজাহান যাওয়া মাত্রই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারীভাবে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্তজখম করে। এ সময় তার ডাকচিৎকারে আশেপাশে লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা রাজধানীর মালিবাগে প্রাইম হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। গত সোমবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু হয়।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা