1. admin@bangladeshbulletin24.com : admin :
মাদকের বিরুদ্ধে সকলে মিলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে- ইউএনও ফারজানা  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

মাদকের বিরুদ্ধে সকলে মিলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে- ইউএনও ফারজানা 

Md Nur Nabi Joney
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১১১ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকালে শিক্ষার্থীদের অংশ গ্রহনে মাদক এবং এর ক্ষতিকারক দিক নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

এসময় প্রধান অতিথি ইউএনও ফারজানা রহমান বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। বর্তমান দেশের আনাচে কানাচে মাদক ছড়িয়ে পড়েছে। দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে। আশংকাজনকভাবে মাদক সেবনকারী ও পাচারকারী বৃদ্ধি হওয়ায় মাদকের বিরুদ্ধে সকলে মিলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্দোলনের জন্য মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাদকে ‘না’ বলার জন্য প্রচার ও প্রসার বাড়াতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভার সভাপতিত্বে সভায় বক্তারা শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করেন এবং সুস্থ, সুন্দর ভবিষ্যৎ গড়তে মাদকের কুফল থেকে দূরে থাকার পরামর্শ দেন।

এছাড়াও শিক্ষার্থীদের নিজেদের পরিবার ও সমাজে মাদক বিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা