1. admin@bangladeshbulletin24.com : admin :
মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সোনারগাঁয়ে গণসচেতনতামূলক সভা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সোনারগাঁয়ে গণসচেতনতামূলক সভা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১২৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-“মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি শিক্ষক, শিক্ষার্থী এবং সকল শ্রেণী-পেশার জনগণের অংশগ্রহণে মাদক বিরোধী গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ময়ুর পঙ্খী মঞ্চে এ গনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মাদক এর ক্ষতিকর দিক গুলো নিয়ে আলোচনা করা হয় এবং মাদক থেকে বিরত থাকার জন্য শপথ বাক্য পাঠ করানো হয়।

উক্ত আলোচনা সভায় নাঃগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার), বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক এস এম রেজাউল করিম,ঢাকা বিভাগীয় কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড.সামসুল ইসলাম ভূইয়া,
সিভিল সার্জন নারায়ণগঞ্জ এর প্রতিনিধি ডাঃ মেহেদী হাসান।

এসময় উপস্থিত ছিলেন,সোনারগাঁও নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম,সহকারী কমিশনার ভুমি মোঃ ইব্রাহীম,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুবল আলম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,না:গঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল,মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল,বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার।

এসময় আরও উপস্থিতি ছিলেন, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার,যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল হাবীব,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল,এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী,রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,স্থানীয় সাংবাদিক, শিক্ষার্থীসহ সকল শ্রেণী-পেশার জনগণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা