1. admin@bangladeshbulletin24.com : admin :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ২৫৮ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা সোমবার সকালে সোনারগাঁ উপজেলা সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ ।

দিবসটি পালন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলো হলো, ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা এক মিনিটে উপজেলা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

সভায় ভাষা শহিদদের সঠিক নাম উচ্চারণ করার জন্য গুরুত্ব দেয়া হয়। ২১শে ফেব্রুয়ারি সঠিক মাপে ও নিয়মে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার নির্দেশনা দেয়া হয়।

সভায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যবিভাগ, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সরকারি বেসরকারি দপ্তর দিবসটি সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে তাদের স্ব স্ব কর্মপরিকল্পনা তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.সামসুল ইসলাম ভুইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো.মহসিন।

এছারাও আরোও উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশাররফ হোসেন, সাদীপুর ইউপি চেয়ারম্যান রশিদ মোল্লা,জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ভুইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, মোশাররফ মেম্বার,রুনা মেম্বার, সোনারগাঁ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুর নবী জনি,সাংবাদিক ফরিদ হোসেন,শেখ এনামুল হক বিদ্যুৎ, রিপন সরকার সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা