1. admin@bangladeshbulletin24.com : admin :
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোনারগাঁয়ে প্রস্তুতিমূলক সভা  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোনারগাঁয়ে প্রস্তুতিমূলক সভা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৭ মাস আগে
  • ১৭৮ বার পঠিত
oplus_0

মোঃ নুর নবী জনিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।

সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা নিরাপত্তা ব্যবস্থা, পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান,সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর রাজস্ব সার্কেল ) ফাইরুজ তাসনিম, সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতা ডা. ইকবাল, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল হাসানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা