1. admin@bangladeshbulletin24.com : admin :
মডার্ন প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

মডার্ন প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৬ মাস আগে
  • ৭৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা কার্যক্রম পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের সত্যতা পাওয়ায় নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মডার্ন প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে উপজেলার কাঁচপুর স্ট্যান্ড সংলগ্ন মডার্ন প্রাইভেট হাসপাতালে এঅভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম।

এ সময় পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানকালে হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা কার্যক্রম পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের সত্যতা পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী দুটি মামলায় হাসপাতাল কর্তৃপক্ষকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম জানায়, জনস্বার্থে ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। স্বাস্থ্যসেবার নামে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না বলেও কঠোরভাবে সতর্ক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা