1. admin@bangladeshbulletin24.com : admin :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত জিশানের পরিবারকে রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি সহায়তা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত জিশানের পরিবারকে রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি সহায়তা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ২৪৮ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কলেজ শিক্ষার্থী জিসানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন রুপগঞ্জ ওয়ান ফ্যামিলি।

শুক্রবার (৩০শে আগষ্ট)  দুপুরে উপজেলার মাসুমাবাদ এলাকায় গিয়ে রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির পক্ষ থেকে জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান ও কোরিয়ান নাগরিক জিনাহ উপস্থিত থেকে জিসানের পরিবারকে নগদ অর্থ প্রদান করে সহায়তা করা হয়।

এ সময় জাপান বাংলাদেশ গ্রুপের ও ওয়ান ফ্যামিলির চেয়ারম্যান সেলিম প্রধান বলেন, স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারকে পতন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা জীবনকে বাজি রেখে যে শ্রম দিয়েছিলেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর ওই স্বৈরাচার সরকারকে পতন ঘটাতে গিয়ে অনেক ছাত্র প্রাণ দিয়েছেন। ওই ছাত্র আন্দোলনে কোরিয়ান নাগরিক জিনাহ গুলশান ক্লাবে ছিলেন। ওই সময় গুলশান ক্লাবের স্টাফদের দিয়ে বিশুদ্ধ পানিসহ খাবার সামগ্রী বিতরণ করিয়েছিলেন জিনাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের পাশে সকলকে দাঁড়াতে হবে, তাদের খোঁজখবর নিতে হবে বলেও মন্তব্য করেন সেলিম প্রধান ।

এ সময় কুরিয়ান নাগরিক জিনাহ বলেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন তাদের পরিবারকে  কিছু একটা ব্যবস্থা করার জন্য কোরিয়ার সরকারের কাছে আবেদন জানাবো। আশা করি কিছু একটা ব্যবস্থা হবে।

এ সময় জিসানের বাবা আলমগীর মোল্লা বলেন, আমার ছেলে জিসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিয়মিত আন্দোলনে ছিলেন। দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আর ছাত্র আন্দোলনে যাওয়াকে কেন্দ্র করেই গত ৩০ জুলাই রাতে ছাত্রলীগের সন্ত্রাসীরা জিসানকে হত্যা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা