1. admin@bangladeshbulletin24.com : admin :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে সোনারগাঁয়ে ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে সোনারগাঁয়ে ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ৯০ বার পঠিত

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ)  প্রতিনিধিঃ-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে খোরশেদ আলম (৫৫) নামের এক এজাহার ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১২ নভেম্বর)বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত খোরশেদ আলম উপজেলার পিরোজপুর  ইউনিয়নের ভবনাথপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও পিরোজপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের সোনারগাঁ শাখার (ওসি) হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে পিরোজপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় হত্যা মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

তিনি বলেন, গত ২৩ আগস্ট সোনারগাঁ থানায় আবু হানিফ নামের এক ব্যক্তি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সে ৪৬ নম্বর আসামী। গ্রেফতারকৃতর বিরুদ্ধে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা