1. admin@bangladeshbulletin24.com : admin :
বৈদ্যুতিক ট্রান্সফরমা চুরি,স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারী প্রার্থীসহ গ্রেফতার-৪ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

বৈদ্যুতিক ট্রান্সফরমা চুরি,স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারী প্রার্থীসহ গ্রেফতার-৪

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১২১ বার পঠিত
Oplus_131072

নিজস্ব প্রতিনিধিঃ-বিদ্যুৎ লাইন সঞ্চালন অবস্থায় বৈদ্যুতিক ট্রান্সফরমা চুরিকালে এলাকাবাসী মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থীসহ ৪ জন চোরকে আটক করে গণধোলাই দিয়ে সোনারগাঁ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

শনিবার ভোর রাতে নারায়ণণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট কাজিরগাঁও গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

জনতার হাতে আটককৃত চোরেরা হলো, মোগরাপাড়া ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের সুরুজ মিয়ার ছেলে মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মো. রাসেল (২৬) ও জেলার রূপগঞ্জ উপজেলার মঙ্গলখালি গ্রামের মৃত মামুনের ছেলে রুবেল (২৪), মৃত রজব আলীর ছেলে শামিম (২০), বানিয়াদি গ্রামের মৃত হামিদের ছেলে বিল্লাল (৩৮)।

এ ঘটনায় নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ চেঙ্গাইন এর সহকারী ব্যবস্থাপক ঐক্যতান ই দেলশাদ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

এলাকাবাসী মাইনুদ্দিন জানান, ভোর রাতে বিদ্যুতের সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করে ৩৭.৫ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমাটি একটি খুটি থেকে নামানোর সময় তিনিসহ এলাকাবাসী আটক করে। এসময় ছোট কাজিরগাঁও গ্রামের সিএনজি চালক হুমায়নের ছেলে শরীফ (৩৫) দ্রুত পালিয়ে যায়। চোরাইকৃত ট্রান্সফরমাসহ রাসেল, রুবেল, শামিম ও বিল্লালকে আটক করে জনতা গণধোলই দিয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে চোরদের আটক করে থানায় নিয়ে আসে।

এদিকে এলাকাবাসী জানান, এই প্রচন্ড গরমের মধ্যে ২-৩ মাস যাবত একটি চোরের দল রাতের অন্ধকারে মূল্যবান বৈদ্যুতিক ট্রন্সফরমা চুরি করে নিয়ে যাচ্ছে। আর সাধারণ মানুষেরা ভোগান্তির শিকার হচ্ছে।

এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা সোনারগাঁ পুলিশের এসআই মো. শামীম আল মামুন জানান, বৈদ্যুতিক ট্রন্সফরমা চোরদের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে এবং আদালতে তাদের পাঠিয়ে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা