1. admin@bangladeshbulletin24.com : admin :
বুড়িগঙ্গায় মিলল সোনারগাঁয়ের কাপড় ব্যবসায়ী সাদেকের লাশ  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

বুড়িগঙ্গায় মিলল সোনারগাঁয়ের কাপড় ব্যবসায়ী সাদেকের লাশ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ২০৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ -নিখোঁজের ৩ দিন পর রাজধানীর বুড়িগঙ্গা নদীতে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কাপড় ব্যবসায়ী সাদেক মিয়ার (৩৫) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

রোববার দুপুরে দক্ষিন কেরানীগঞ্জের আগানগর ছোট মসজিদ ঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি মর্গে প্রেরণ করেন নৌ পুলিশ। এ বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশের ইনচার্জ আব্দুস সোবহান মিয়া।

নিহিত সাদেক মিয়া নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের মুশুরাকান্দা এলাকার মজিদ মিয়ার ছেলে। তিনি মোগরাপাড়া এলাকার আম্বিয়া প্লাজায় বিসমিল্লাহ বোরকা হাউজের মালিক ছিলেন।

নিহতের বড় ভাই শফিক মিয়া জানান, গত বৃহস্পতিবার কেরানীগঞ্জের কালিগঞ্জ পোশাক পল্লী থেকে পাইকারি বোরকা কিনে আনতে যায় সাদেক মিয়া। ওই দিনই ফেরার পথে নদীতে এমভি কুয়াকাটা -১ ও এ আর খান -১ নামের লঞ্চ দুটির প্রতিযোগিতার মাঝখানে পড়ে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হয়।

বৃহস্পতিবার রাতে সাদেক মিয়া বাসায় না ফেরায় খোঁজাখুঁজি করে এক পর্যায়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ জিডি করেন। পাশাপাশি নিখোঁজ বিজ্ঞপ্তি টানিয়ে ব্যাপক খোঁজাখুঁজি করা হয়।

রোববার দুপুরে পুলিশ লাশটি উদ্ধারেকালে দেখেন লঞ্চের পাখার সঙ্গে লেগে লাশ ক্ষতবিক্ষত অবস্থায়। পরে হাসপাতালে মর্গে গিয়ে তারা লাশ শনাক্ত করেন।

সদরঘাট নৌ পুলিশের ইনচার্জ আব্দুস সোবহান মিয়া বলেন, নৌ দুর্ঘটনার পরে নিহতের আত্মীয়-স্বজনের অভিযোগের প্রেক্ষিতে আমরা নদীতে তল্লাশি চালিয়েছি। তবে সে সময় নিহত কারো সন্ধান পাওয়া যায়নি। গতকাল দুজন নিহতের লাশ আমরা উদ্ধার করেছি। রোববার সর্বশেষ সাদেক মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা