1. admin@bangladeshbulletin24.com : admin :
বিশেষ সুবিধা না পেয়ে ওসির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

বিশেষ সুবিধা না পেয়ে ওসির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৯ মাস আগে
  • ১২৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

একটি কুচক্রী মহল বিশেষ সুবিধা নিতে না পেরে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীকে বিতর্কে জড়িয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ উঠেছে।

‎অভিযোগ উঠেছে গত কয়েকদিন ধরে ওসিকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট প্রচার চালানো হচ্ছে যার কোনো সত্যতা পাওয়া যায়নি।

‎জানা যায়, গেলো মাসে ডেভিল হান্ট অভিযানে বন্দর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আমির ফয়সাল অপুকে আটক করা হয়েছে। আটককৃত আমির ফয়সাল অপু বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহাবুদ্দিনের ছেলে। তার পুরো পরিবার আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে। তার আরেক ভাই সম্রাট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব রয়েছে। এক কথায় পুরোটাই আওয়ামী লীগ পরিবার এবং ফ্যাসিস্টদের দোসর। ফ্যাসিস্ট দোসরদের হয়ে একটি সুবিধাবাদী মহলের ইন্ধনে দৈনিক আজকের কন্ঠ ফেসবুক পেইজে ওসি লিয়াকত আলীকে বিতর্কিত করতে নানা প্রচেষ্টায় রয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বরং চলমান ডেভিল হান্ট অভিযান এবং অপরাধীদের গ্রেপ্তারে বাধাগ্রস্থ করতেই কিছু কতিপয় ব্যাক্তিরা সাংবাদিক ভাইদের দিয়ে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করিয়েছে যা সম্পূর্ণ মিথ্যা।  সাংবাদিক ভাইদের বলবো সঠিক তথ্য যাচাই-বাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ জানান।

‎২০২৫ সালের ২২ জুন বন্দর থানায় যোগদানের পর থেকেই এই পযর্ন্ত ৬৯টি মাদক মামলা দিয়েছেন এবং শতাধিক মাদক ব্যবসায়ীকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও  হত্যা মামলা সহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগের নেতাকর্মীদের আটক করে রীতিমতো অপরাধ প্রবণতা হ্রাস করে সন্তুষ্টি অর্জন করেছেন বলে মনে করছেন অনেকে।

‎এর আগে তিনি জেলার রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)হিসেবে কাজ করে ওই অঞ্চলে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বলেও জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা