1. admin@bangladeshbulletin24.com : admin :
বিদ্যুৎস্পৃষ্ট সোনারগাঁয়ে যুবকের মৃত্যু - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

বিদ্যুৎস্পৃষ্ট সোনারগাঁয়ে যুবকের মৃত্যু

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউসার(৩০)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল উপজেলার জামপুর ইউনিয়নের পেচাঈন এলাকায় বৈদ্যুতিক মোটরের সুইচ দেয়ার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কাউসার উপজেলার জামপুর ইউনিয়নের পেচাঈন গ্রামের বাসিন্দা ও একজন গার্মেন্টস কর্মী।

নিহতের ভগ্নিপতি আলমগীর জানান, শুক্রবার বিকেলে কাউসার তাদের পাকা বাড়ির কাজ তদারকি করছিলেন। এসময় সিমেন্ট-বালু মেশানোর জন্য পানির প্রয়োজন হলে পানির মোটরের সুইচ দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

এসময় স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর (পরিদর্শক) মো. ফারুক হোসেন জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা