1. admin@bangladeshbulletin24.com : admin :
বায়ুদূষণ রোধে সোনারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

বায়ুদূষণ রোধে সোনারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ৫৭ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ– নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বায়ুদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ৩টি স্টিল মিলসে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন, পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব রেজাওয়ান-উল-ইসলাম।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত টীম এ বায়ু দূষণ বন্ধে অভিযান চালনা। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রাসেল মাহমুদ প্রসিউকিশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ.এইচ.এম রাসেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

অভিযানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৩) ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক নানাখী বড়ইবাড়ী এলাকার মুনতাহা স্টিল মিলস লিমিটেড, সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস (মদনপুর ইউনিট) ও কাঁচপুরে রহিম স্টিল মিলস লিমিটেড ৩টি স্টিল মিলস কে ৩ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা ধার্য পূর্বকআদায় করা হয়।

এর মধ্যে মুনতাহা স্টিল মিলস লিমিটেড মিলসকে ২ লক্ষ টাকা, সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস (মদনপুর ইউনিট) ১ লক্ষ টাকা এবং রহিম স্টিল মিলস লিমিটেড প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা-প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা