1. admin@bangladeshbulletin24.com : admin :
বাবার সাথে হাটে গরু বেঁচতে এসে ডিএনডি লেকে শিশুর মৃত্যু  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

বাবার সাথে হাটে গরু বেঁচতে এসে ডিএনডি লেকে শিশুর মৃত্যু 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ২৩১ বার পঠিত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে এগারো বছরের শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের সিআই খোলা মুড়ি ফ্যাক্টরির গলির সামনে ডিএনডি লেকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুটি হলেন- মোঃ আমির ফয়সাল (১১)। ফয়সাল ফরিদপুর জেলার সদরপুর থানার ফজলু হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, ফয়সাল তার পিতা ফজলু হাওলাদারের সাথে গরু বিক্রি করার জন্য গতকাল সিদ্ধিরগঞ্জের সিআই খোলা হাটে গরু নিয়ে আসেন। মঙ্গলবার বিকেলে গোসল করার জন্য লেকের পানিতে নেমে নিখোঁজ হন ফয়সাল। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, শিশুটি ডিএনডি লেকে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার খবর পেয়ে ডুবুরি দল তল্লাশি করে তার মৃতদেহ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা