1. admin@bangladeshbulletin24.com : admin :
বাজারদর স্থিতিশীল রাখতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

বাজারদর স্থিতিশীল রাখতে সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ মাস আগে
  • ১২৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুর দেড়টা থেকে ৩ টা পর্যন্ত উপজেলার কাঁচপুর বাজারে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজান মাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে। এর পরিপ্রেক্ষিতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযান চলাকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দুই দোকানী কে পণ্যের বিক্রয় তালিকা না রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম জানান, রমজান মাস উপলক্ষে বাজারগুলোতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে। তবে সোনারগাঁয়ে তুলনামূলকভাবে বাজার পরিস্থিতি ভালো রয়েছে। কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধি এবং অবৈধ মজুত না করতে পারে- সেজন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহকারী কমিশনার ভূমির পেশকার বায়োজিদ,সোনারগাঁ থানা পুলিশের এসআই পারভেজসহ সঙ্গীও ফোর্স উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা