1. admin@bangladeshbulletin24.com : admin :
বন্দরে ১৯ ইটভাটাকে ৭০ লাখ টাকা জরিমানা  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

বন্দরে ১৯ ইটভাটাকে ৭০ লাখ টাকা জরিমানা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৬২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ বন্দরে ১৯টি অবৈধ ইটভাটাকে ৭০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তিনটি ইটভাটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

গত বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই অভিযান,অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব কাজী তামজীদ আহাম্মেদ।

কাজী তামজীদ আহাম্মেদ বলেন, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশে ১০০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে পরিবেশগত ছাড়পত্র না থাকা, মাটি ব্যবহার আইন, কৃষি জমির মাটি ব্যবহার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ভাটা স্থাপনের দায়ে মোট ১৯টি ইটভাটাকে ৭০ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ইট ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি ইটভাটাকে এস্কেভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মুজাহিদসহ জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা