1. admin@bangladeshbulletin24.com : admin :
বন্দরে শব্দ দূষণ বিরোধী অভিযান, ৩ পরিবহনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা  - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

বন্দরে শব্দ দূষণ বিরোধী অভিযান, ৩ পরিবহনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১০ মাস আগে
  • ৬৮ বার পঠিত

মোঃ নুর নবী জনি-

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরে শব্দদূষণ বিরোধী অভিযানে ৩টি যানবাহন এর চালককে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যানবাহনের অবৈধ ৩টি হর্ন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বন্দর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি।

অভিযানে সহায়তা করে বন্দর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শব্দদূষণকারী যানবাহন ও কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা