1. admin@bangladeshbulletin24.com : admin :
বন্দরে ভ্রাম্যমান আদালতের অভিযানে  অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

বন্দরে ভ্রাম্যমান আদালতের অভিযানে  অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৮১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের বন্দরে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে পরিচালনা করা হয়েছে একাধিক অভিযান। এসময় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সংযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে বুধবার তিতাসের বন্দর জোনাল অফিসের আওতাধীন আন্দিরপাড় কবরস্থান এলাকায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে আকস্মিক একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে তিতাস গ্যাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে বন্দর আন্দিরপাড় এলাকার কবরস্থান,কবরস্থানের বিপরীতে বায়তুন নূর জামে মসজিদ সংলগ্ন আন্দিরপাড় ও পূর্ব আন্দিরপাড়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস লাইন উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে ৪টি স্পটে মোট ২৭০ ঘনফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে যা আনুমানিক ৫০০ আবাসিক চুলা হবে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি অবৈধ আবাসিক গ্রাহকের নিকট হতে ৫০,০০০ টাকা জরিমানা আদায় করেন। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা