1. admin@bangladeshbulletin24.com : admin :
বন্দরে ডিবি পুলিশের অভিযানে পিস্তলসহ ৪ যুবক গ্রেফতার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

বন্দরে ডিবি পুলিশের অভিযানে পিস্তলসহ ৪ যুবক গ্রেফতার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৯০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ ৪ যুবককে গ্রেপ্তার করেছে নারায়নগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলোঃ-নারায়নগঞ্জ বন্দর থানার চানপুর দক্ষিন পাড়ার সরাফত আলী ওরফে আলী হোসেনের ছেলে রুবেল প্রধান(৩২),মৃত সিরাজুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৮), মোঃ তাজুল ইসলামের পুত্র মোঃ ফারুক(২৭) ও চানপুর উত্তর পাড়ার শফিকুল ইসলামের ছেলে নাঈমুর রহমান (২৪)।

গতকাল শনিবার(২৮ অক্টোবর) রাতে বন্দর থানার মদনপুর চানপুরস্থ জামালউদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় । এসময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজন ও ইমরান ভূইয়া নামের অপর দুই যুবক পালিয়ে যায়।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এস,এম শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত সাড়ে ১০ টার দিকে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এস,এম শামীম,পরিদর্শক আশিক ইমরান,সহকারী উপ-পরিদর্শক আরাফাত হোসেন ও সঙ্গীয় ফোর্স বন্দর থানার চানপুরস্থ জামাল উদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে রুবেল প্রধান,ফারুক, নাঈমুর রহমান ও ওমর ফারুককে একটি বিদেশী পিস্তল এবং দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করেন।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এস,এম শামীম বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা