1. admin@bangladeshbulletin24.com : admin :
বন্দরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-২ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

বন্দরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-২

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৬৬ বার পঠিত

বন্দর প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ বন্দরে উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৮ টার দিকে মদনগঞ্জ টু মদনপুর সড়কের মদনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ফুলহর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন,জহিরুল ইসলাম(৪৫) ও মুকুল (৪০)। তারা দুজনে ওই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন। নিহত জহিরুল ইসলাম বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার তারা মিয়ার ছেলে ও গার্মেন্টসের ঝুট ব্যবসায়ী। মুকুলের বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি মদনপুরের ইপিলিয়ন গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে। আহত দুজন হলেন- অটোরিকশা চালক আলতাফ হোসেন (৪৫) ও যাত্রী মো. দুলাল হোসেন (৪৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বন্দরের লক্ষণখোলা বাস স্ট্যান্ড থেকে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা মদনপুর যাচ্ছিল। মদনপুর টু মদনগঞ্জ সড়কের ফুলহর এলাকায় অটোরিকশাটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী জহিরুল ও মুকুল ঘটনাস্থলেই নিহত হন । এ ঘটনায় চালক সহ এক যাত্রী আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান বলেন, ট্রাক ও সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে। এছাড়া ওই সিএনজির চালক ও অপর যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাক জব্দ করা হলেও ট্রাক চালক পলিয়ে যায়। আমরা ধারণা করছি, ট্রাকটি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে সংঘর্ষ হয়েছে। তবে পুরো বিষয়টি তদন্তের বিষয়। এই ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা