1. admin@bangladeshbulletin24.com : admin :
বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান,ভ্রাম্যমান আদালতের জরিমানা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান,ভ্রাম্যমান আদালতের জরিমানা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ২৯২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের বন্দরে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে ।এসময় ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার বন্দর থানা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন বন্দর উপজেলা আওতাধীন মদনপুর ইসলামিয়া সুপার মার্কেটের আসে পাশে সকল দোকান পাঠ ও হোটেল এবং আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সংযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে  অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মোঃ জাহিন আমীর খাঁন,বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই সাখাওয়াত হোসেন টিপু,ইদ্রিস,প্রকৌশলী শাহ্-আলম রনিসহ গ্যাস কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা ও বন্দর থানা পুলিশ।

অভিযানে মদনপুর ফুলহর এলাকার নবাবী স্বাদ চাইনিজসহ আশপাশের ১০/১৫ টি দোকান সহ আবাসিক বাড়িতে আনুমানিক ১২০ ফুট বিতরণ লাইনের ৫ টি দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্নসহ ৩৫০ ফুট পাইপ অপসারণ পূর্বক জব্দ করা হয়েছে।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে নবাবী স্বাদ চাইনিজসহ অবৈধ আবাসিক গ্রাহকদের নিকট হতে দুই লক্ষ টাকা জড়িমানা আদায় করেন। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা