1. admin@bangladeshbulletin24.com : admin :
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২১২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-” সংগ্রাম স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা,শেখ হাসিনার বারতা নারীপুরুষ সমতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান উল ইসলাম।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম ভুইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।

এসময় অতিথিরা কেক কেটে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন করে ও নারীদের হাতে সেলাই মেশিন ও নগদ অর্থ তুলে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা,উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল,এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মঞ্জুরুল হাসান,উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, খাদ্য কর্মকর্তা কবির হোসেন,ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার আনোয়ারা বেগম সহ মহিলা বিষয়ক দপ্তরের সকল কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা