1. admin@bangladeshbulletin24.com : admin :
বক্তাবলী বাজারের সরকারি কার্যালয় দখল, সেই বাজারের সভাপতি দাবি ইকবাল মেহেদীর - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

বক্তাবলী বাজারের সরকারি কার্যালয় দখল, সেই বাজারের সভাপতি দাবি ইকবাল মেহেদীর

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১০৩ বার পঠিত

ফতুল্লা সংবাদদাতাঃ-নারায়ণগঞ্জের বক্তাবলী মধ্যনগর গ্রামের ইকবাল মেহেদির বিরুদ্ধে চেকজালিয়াতি ও প্রতারণার মামলায় দীর্ঘ ২০ মাস জেল খাটার পর নতুন অভিযোগ উঠেছে। সম্প্রতি ইকবাল মেহেদি বক্তাবলীর বাজার কমিটির সরকারি কার্যালয় দখল করে নিজেকে বাজার কমিটির সভাপতি হিসেবে দাবি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, ইকবাল মেহেদি সন্ত্রাসীদের সহায়তায় কার্যালয়টি দখল করেছেন এবং সেখান থেকে নিজের কার্যক্রম পরিচালনা করছেন। এ নিয়ে বাজার এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, “ইকবাল মেহেদি দীর্ঘদিন ধরে প্রতারণার সঙ্গে জড়িত। এখন সে কার্যালয় দখল করে বাজারের কার্যক্রমে বিশৃঙ্খলা তৈরি করছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা চাই।”স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বাজারের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

উল্লেখ, বক্তাবলী মধ্যনগর গ্রামের মিলন মেহেদির ভাই ইকবাল মেহেদি। সে দীর্ঘদিন প্রতারনা ও চেক জালিয়াতি মামলায় প্রায় ২০ মাস জেলখেটে এসে সে এখন বক্তাবলী সরকারি বাজারের কার্যালয় দখল করে এবং সন্ত্রাসীদের নিয়ে কার্যালয়ে বসে নিজেকে বাজার কমিটির সভাপতি দাবি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা