1. admin@bangladeshbulletin24.com : admin :
ফেব্রুয়ারি মাসেই দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা হবে-সারজিস আলম - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ফেব্রুয়ারি মাসেই দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা হবে-সারজিস আলম

Md Nur Nabi Joney
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৪২ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন” আগামী নির্বাচনকে সামনে রেখে যেকোন দল বা অপশক্তি অরাজকতা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে।

রোববার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন”আপনার চোখে নতুন বাংলাদেশ”শীর্ষক ক্যাম্পেইনে বক্তব্য কালে সারজিস আলম এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে প্রতিটি জেলা উপজেলায় তারাই নতুন বাংলাদেশের নেতৃত্বের সামনের সারিতে থাকবে। আমরা আসা করছি চলতি ফেব্রুয়ারি মাসেই দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা হবে। ফ্যাসিস্টদের বিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হবে, সেই দলে সব শ্রেণীপেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে। ৫ আগষ্টের আগে এ দেশে যারা চাঁদাবাজি,দখলবাজি সন্ত্রাসী কর্মকান্ড করতো সেই অরাজকতা এখনো বন্ধ হয়নি।অন্য কোন দল অন্য কোন অপশক্তি সেই চাঁদাবাজি,দখলবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।ছাত্রদের নতুন দল হবে জনগণের দল।

এসময় আরও বক্তব্য রাখেন,জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তুহিন মাহমুদ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকিল সাইফুল্লাহ সহ নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা