1. admin@bangladeshbulletin24.com : admin :
ফতুল্লায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ফতুল্লায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৭০ বার পঠিত
Oplus_131072

ফতুল্লা(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক মো. মুন্না খান ও নির্বাহী সম্পাদক আবদুর রহিমের বিরুদ্ধে মামলাকে মিথ্যা উল্লেখ করে তা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ফতুল্লার সাংবাদিক সমাজ।

গতকাল বৃহস্পতিবার(১৫ নভেম্বর) দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি পিয়ার চাঁন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি রনজিৎ মোদক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আ. আলিম লিটন, সাংবাদিক পম আজিজ, মাসুদ আলী, মো. সেলিম হোসেন, জসিম উদ্দিন, মুন্না, সাব্বির, রাকিব চৌধুরী শিশির, এম এ সুমন, সোহেল রানা, দুলাল আহমেদ, বাহারুল হক বাহু প্রমুখ।

উল্লেখ্য, কাশিপুর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল বেপারী দৈনিক সংবাদচর্চা পত্রিকায় প্রকাশিত সংবাদের জেরে সম্পাদক মো. মুন্না খান ও নির্বাহী সম্পাদক আবদুর রহিমের বিরুদ্ধে আদালতে ৫ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা