1. admin@bangladeshbulletin24.com : admin :
প্রয়াত এমপি ও নেতাদের কবর জিয়ারত করলেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান কালাম - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

প্রয়াত এমপি ও নেতাদের কবর জিয়ারত করলেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান কালাম

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১৮২ বার পঠিত
Oplus_0

মোঃ নুর নবী জনিঃ-সদ্য সোনারগাঁ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম নির্বাচনে বিজয়ী হয়ে তার পিতা-মাতা এবং প্রয়াত সাবেক সাংসদ মোবারক হোসেন,১৯৭১ সালের গণপরিষদের সদস্য প্রয়াত এডভোকেট সাজেদ আলী মোক্তার,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আবুল হাসনাত,সোনারগাঁ উপজেলার প্রয়াত চেয়ারম্যান মোশাররফ হোসেনের কবর জিয়ারত করে সকল কবর বাসীর জন্য দোয়া ও মোনাজাত করেন।

নির্বাচনের পর শুক্রবার বাদ জুম্মা দরগাহ বাড়ি জামে মসজিদে নামাজ আদায় শেষে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে কবর জিয়ারত করেন।

এ সময় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নেকবর হোসেন নাহিদ,কৃষি ও সমবায় সম্পাদক রাসেল মাহমুদ,সদস্য শামসুজ্জামান সামসু আওয়ামী লীগ মোস্তফা কামাল নিলু, কামাল হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের শ’শ’ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় মাহফুজুর রহমান কালাম,প্রয়াত নেতাকর্মীসহ সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত ও দোয়া করেন।

উল্লেখ্য. ষষ্ঠ উপজেলা নির্বাচনে স্বতন্ত থেকে মনোনয়ন নিয়ে মাহফুজুর রহমান কালাম ঘোড়া প্রতিকে গত মঙ্গলবার সোনারগাঁয়ের সকল জনগণের বিপুল ভোটে  জয়লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা