1. admin@bangladeshbulletin24.com : admin :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইঞ্জিঃ মাসুমের শুভেচ্ছা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইঞ্জিঃ মাসুমের শুভেচ্ছা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২২০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-১৭ই মে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

এ বিশেষ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এক বিবৃতিতে জানান ‘১৯৮১ সালে ১৭ই মে ছয় বছরের নির্বাসন শেষে প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা দেশে ফিরেন।
১৯৭৫ এ জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার সময় শেখ হাসিনা ও শেখ রেহানা তৎকালীন পশ্চিম জার্মানীতে অবস্থান করছিলেন।১৫ই আগস্টের হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন একটি যুগান্তকারী ও তাৎপর্যপূর্ণ ঘটনা, ১৯৮১ সাল পর্যন্ত তারা লন্ডন ও দিল্লিতে ছয় বছর নির্বাসিত জীবন কাঁটান। ১৯৮১ সালের ফেব্রুয়ারীতে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে তাঁর অনুপস্থিতিতে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। তিনি দেশে ফিরে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের হাল ধরেন।

৪ বারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই দেশ এগিয়ে যাচ্ছে এবং আরও এগিয়ে যাবে এটাই প্রত্যাশা সকলের।

স্মার্ট ও ডিজিটাল রাষ্ট্র বিনির্মাণ সহ রূপকল্প ২০৪১ অর্জন করার ক্ষেত্রে আমরা তাঁর পাশে আছি এবং থাকব। তাঁর নেতৃত্বে জঙ্গি, সন্ত্রাস, মাদক ও যুদ্ধাপরাধীমুক্ত একটি স্মার্ট ও সোনার বাংলা আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি তাঁর সুস্থতা, আরো সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা