1. admin@bangladeshbulletin24.com : admin :
প্রধানমন্ত্রীকে কটুক্তি ও যুবলীগ নেতাকে হত্যার চেষ্টার ঘটনায় সোনারগাঁয়ে মানববন্ধন - বাংলাদেশ বুলেটিন ২৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে কটুক্তি ও যুবলীগ নেতাকে হত্যার চেষ্টার ঘটনায় সোনারগাঁয়ে মানববন্ধন

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ২৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি ও যুবলীগ নেতাকে হত্যার চেষ্টা কারীদের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাবো এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। এসময় তারা এই জঘন্যতম হামলা ও হত্যার পরিকল্পনাকারীদের বিচার চেয়ে প্রশাসনের নিকট আবেদন জানান।

উল্লেখ্য গত বুধবার তারাবি নামাজের সময় বরাবো এলাকায় এক নির্জন স্থানে সরকার বিরোধী জ্বালাপোড়াও মামলার আসামি পিয়াস, দেলোয়ার ও তাওলাদ নামের সন্ত্রাসীরা রাজু নামের এক ছেলেকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে।

এ সময় আহতদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা